শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই- নূরুন্নবী চৌধুরী

আবদুস সাত্তার, ভোলা প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই। যে বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটাতে শুরু করেছিল। আমাদের থেকে যারা এক সময় অনেক উন্নত রাষ্ট্র ছিল, বা আমাদের থেকে এগিয়েছিল সে সকল রাষ্ট্রগুলো দেওলিয়ায় পরিণত হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর দূরদর্শিতায়,সততা, দৃঢ়তা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেঘা প্রকল্পগুলো এ অবস্থায় তিনি শেষ করেছেন।
সোমবার সকালে লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডে এক নির্বাচনীয় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
উঠান বৈঠকে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, নূরুন্নবী চৌধুরী শাওন পত্নী ও মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ফারজানা চৌধুরী রত্না।
২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোঃ জুলফিকার মিয়া, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্ববায়ক মঞ্জু তালুকদার, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা জাহান বুলু, সম্পাদক পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বানী মজুমদার, পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সম্পাদক ইয়াসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক রাসেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…