লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য গাজা উদ্ধার

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

আজ ২৭/০১/২০২৪ইং রোজ শনিবার লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ঘটনাস্থল লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভাধীন রেলওয়ে সোহরোওয়ারদী মাঠ এর দক্ষিন- পূর্ব পার্শ্বে অবস্থিত মিশনমোড় হইতে লালমনিরহাট রেলস্টেশনগামী পাঁকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ০২ টি কাঠের তৈরি চার কোনা বিশিষ্ট বসার পিড়া এর তারকাটা যুক্ত ০৪ টি পায়ার ভিতরে খোদাই করে বিশেষ ভাবে রক্ষিত সাদা রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ০৪ টি টোপলা যার প্রতিটি টোপলায় পলিথিনসহ ওজন ৩০০ (তিনশত) গ্রাম করে মোট (৩০০×০৪)= ১ (এক) কেজি ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা। মুল্য অনুমান ১২,০০০/- (বারে হাজার টাকা) উদ্ধার করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানার সাধারণ ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন।

উদ্ধারকারি অফিসার: এসআই নিজাম উদ দৌলা, সঙ্গীয় ফোর্স কং/৬৯১ মোঃ রাশেদ মিয়া, কং/৭০৫মোঃ
রবিউল ইসলাম, কং/৮২ মোঃ বেলাল হোসেন, কং/৪৭৯ ময়েজ উদ্দিন ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে

    চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর…