লালপুরে ৩ শিশুকে বলাৎকার চেষ্টার ঘটনায় সাবেক পুলিশ সদস্য কারাগারে

মেহেরুল ইসলাম মোহন লালপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের লালপুরে ৩ শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শফিউল ইসলাম শফি(৬০) কে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৪শে আগষ্ট-২৩)তাকে আদালতে নেয়া হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য যে, বুধবার(২৩শে আগষ্ট-২৩)রাতে লাপুর উপজেলার মাধবপুর(মালপাড়া)এলাকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর(দারোগাপাড়া)গ্রামের মৃত আজহার প্রামানিক ছেলে কাঠের ব্যাবসার সূত্রে ভাড়া বাসায় থাকতেন।এরই ধারাবাহিকতায়
বুধবার বিকেলে সালামপুর গ্রামের বাবলু হোসেন ছেলে আব্দুল্লাহ আল মামুন(১১), কেশববাড়িয়া গ্রামের সুজন আলীর ছেলে আবির আহমেদ সূর্য (১১), বিলমাড়িয়া গ্রামের জনি আলমের ছেলে অনিক(১৩)কে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার ভাড়া বাসায় ডেকে নেন তিনি।এরপর ঐ ৩ শিশুকে বলৎকারের চেষ্ঠা করেন।এ সময় গ্রামবাসী বুঝতে পেরে শফিউল ইসলাম শফির ভাড়া বাসা ঘিরে রেখে লালপুর থানা পুলিশকে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ শিশু সহ তাকে লালপুর থানায় নিয়ে যায়।বিষয় টি লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…