লালপুরের বিলমাড়িয়াতে জমি সংক্রান্ত বিরোধে গোলাগুলি, মহিলাসহ আহত-৪

মেহেরুল ইসলাম মোহন লালপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনায় চেষ্টা মহিলাসহ গুলিবিদ্ধ হয়েছে ৪(চার)জন।
রবিবার (৩রা সেপ্টেম্বর২০২৩) সকাল ৬টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে,রসুলপুর গ্রামের রহমত আলীর ছেলে রাজ্জাকের সাথে
বাকনাই গ্রামের আবু বকর(৫৫)এর রসুলপুর মৌজার জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় আবু বকরের পক্ষে বাকনাই গ্রামের বাবু(৩০),আমানুল (৩৫),মোহরকয়া গ্রামের মহসিন(৪৫),আওয়াল (২০),হাসেম(৪০), কবির(৪৫)গন অবৈধ অস্ত্রসহ জমি দখল করার জন্য রসুলপুর মৌজাই গেলে আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন ধাওয়া করলে বাবুর হাতে থাকা অবৈধ শর্টগান দিয়ে এলোপাথাড়ি গুলি করলে মোহরকয়া গ্রামের আফাজ আলীর ছেলে আসাদ (৩০), ফজলের ছেলে বজলুর রহমান(৩৩),শাহাদাতের ছেলে হান্নান (৪০),এবং আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০)গুলিবিদ্ধ হয়।পরে আহতদের আত্মীয়-স্বজন তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।আসাদ ও হান্নানের বাম পায়ের উরুতে বজলুর ডান পায়ে উরুতে ও হাসিনার মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়। হাসিনা লালপুর উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে ভর্তি আছেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…