লাকসামে সাবেক ছাত্রদল নেতাকে গণ সংবর্ধনা

রিয়াদ ভূঁইয়া,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে এবং বিএনপির প্রয়াত নেতা এসএম তাজুল ইসলাম খোকনের মাগফেরাত কামনায় গণ-মোনাজাত ও গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ অক্টোবর বিকেলে দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ প্রাঙ্গণে গণ জমায়েত ও গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি।
এসময় একাধিক মিথ্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা রকি হাইকোর্ট থেকে জামিন নিয়ে লাকসাম আসায় ছাত্র-জনতা ও বিএনপির অঙ্গসংগঠন তাকে গণসংবর্ধনা দেয়।
উপস্থিতি ছিলেন, এড. সৈকত, ফারুক হোসেনসহ লাকসাম মনোহরগঞ্জের যুবদল, ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল নেতা রকি বলেন, আমারা কোন ভাইয়ের গ্রুপিং দেখতে চাইনা। আমরা চাই সব ভাই মিলেমিশে লাকসাম মনোহরগঞ্জের বিএনপিকে শক্তিশালী রুপে। আমি নেতা হতে আসিনি, আমি এসেছি সবাইকে এক কাতারে দেখতে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…