লাকসামে রাতের অন্ধকারে পুকুর ভরাটের দায়ে ৯৫ হাজার টাকা জরিমানা

রিয়াদ ভূঁইয়া, লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে রাতের অন্ধকারে একাধিক ড্রাম ট্রাক থেকে বালু ফেলে একটি পুকুর ভরাটের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত ৯ টায় পৌরসভার পশ্চিমগাঁও দরগা মসজিদের দক্ষিণে জোড় পুকুর নামক স্থানে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার।তিনি এ তথ্য বুধবার সকালে কে নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কয়েকদিন ধরে
রাতের অন্ধকারে একাধিক ড্রাম ট্রাকভর্তি বালু নিয়ে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও দরগা মসজিদের দক্ষিণে সড়কের পাশে জোড় পুকুর
নামক স্থানে একটি পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পরিদর্শনে গিয়ে পুকুর ভরাট করার সত্যতা পায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার।

এ সময় পুকুরের এক অংশের ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে পশ্চিমগাঁও বাগবাড়ীর ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন
নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। সেসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন। এবং ওই পুকুর ভরাটের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    অধ্যাপক তুলসীর বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন

    পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ জহরলাল বসাক তুলসীর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে…

    ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

    স্টাফ রিপোর্টারঃ জসীমউদ্দীন ইতি – ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর…