লাকসামে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুমিল্লার লাকসামে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক ও লাকসাম পৌরসভার প্রশাসক এসএম গোলাম কিবরিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে স্মরণ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

স্মরণ সভায় গণঅভ্যুত্থানে শহীদ লাকসামের আবু ইউসুফ ও জিসানের পরিবারসহ আহতদের হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, লাকসাম প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, গণঅভ্যুত্থানে শহীদ আবু ইউসুফের সহধর্মিণী রেহানা আক্তার রানু, শহীদ আব্দুর রহমান জিসানের চাচা হাছান আহমদ। আহতদের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ সায়মন, চট্টগ্রাম কারিগরি স্কুলের ছাত্র মোঃ তানভীরুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ারুল আজিম রাহি, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।

লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…

    ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *