লাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানবববন্ধন

রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে স্টুডেন্ট কমিউনিটি লাকসাম রেলওয়ে জংশনে এ মানববন্ধনের আয়োজনে করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো, সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই সোহবানী খোকন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, ফারুক আল শারাহ, নুরুল আলম, স্টুডেন্ট সমন্বয়ক ফাহিম হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, লাকসাম রেলওয়ে জংশন দেশের অতীব গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে। লাকসাম রেলওয়ে জংশনের গুরুত্ব বিবেচনায় এখানে ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি সময়ের অপরিহার্য দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রেলওয়ে বিভাগের উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে রেললাইনের উপর অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

    সাইফুর রহমান শামীম, , কুড়িগ্রাম । ২/৮/২৫ জাতীয় শিক্ষক ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ২ আগষ্ট শনিবার (সকাল ১১ টায়) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা…

    পার্বত্য জেলা’র লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধসে ‘লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ।

    এস এম আকাশ : বিশেষ প্রতিনিধ বান্দরবান পার্বত্য জেলা’র লামা উপজেলায় টানা-ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে ভারী-টানা বৃষ্টিতে লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *