লাকসামে উপজেলা পরিষদের পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রিয়াদ ভূঁইয়া লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে মাহতাব উদ্দিন তাহসিন (১৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় লাকসাম উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের বাবা নাসির উদ্দীনের সে উপজেলা মৎস অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং উপজেলা পরিষদের সংলগ্ন আনিসা প্যালেসের ৪ তলার ভাড়াটিয়া।
উপজেলা মৎস অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাসির উদ্দীন জানায়, চাকরির সুবাদে স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলা পরিষদের সংলগ্ন আনিসা প্যালেসের ৪ তলার ভাড়া বাসা নিয়ে বসবাস করি।মাহতাব উদ্দিন তাহসিন আমার এক মাত্র ছেলে।সে জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি। তার চিকিৎসা চলছে। আমাদের অজান্তে আজ সকালে পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই’।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষকে বদলি

    মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ…

    পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তর পত্নীতলায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের…