রূপসায় ১ কেজি গাঁজাসহ আটক-১

আজিজুল ইসলাম, খুলনা।

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এলাকায় পুলিশের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে ১ কেজি গাঁজাসহ আটক হয় এক ব্যবসায়ী।পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মো.ওহিদুর রহমান জানান- আমার নেতৃত্বে এ এস আই রতন সহ সঙ্গীয় ফোর্স গত ২২ অক্টোবর সকাল ৬ টার দিকে গোপন সংবাদে জানতে পায় আইচগাতী উত্তরপাড়া ঈদগাহ ময়দানের সামনে অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামীকে আটক করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতে বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পলিথিনে মোড়ানো গাঁজা বাহির করে দেয়। সে আইচগাতি ইউনিয়ন দেয়াড়া (ফরেন মার্কেট) এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে মো. পলাশ হোসেন ওরফে ইউনুছ (৪০)। তার নিকট হইতে ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দীর্ঘ দিন মাদকদ্রব্য বিক্রয় করে বলে স্বীকার করে। পরে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রূপসা থানায় মামলা রুজু করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

    এস এম মামুন, যশোর যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও…