রূপসায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আজিজুল ইসলাম, খুলনা

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ২৬ জুলাই সকালে রূপসা উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় গ্রোগ্রামের সাথে একাত্মা প্রকাশ করে সম্পূর্ন অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেখানো হয়।
রূপসা উপজেলা প্রশাসন,সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার-উল কুদ্দুস,সমবায় কমকর্তা মোঃ ফরিদ আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, রাজু আহম্মেদ খান শহীদ,ইউসা মোল্যা,চিত্ত রঞ্জন সেন,রেজাউল ইসলাম তুরান,আসলাম লস্কর, ছাত্রপ্রতিনিধি ফাহাদ গাজী, তামিম হাসান লিয়ন,রবিউল ইসলাম,মেহেরাব ইসলাম, মিরাজ আলী হালদার,সিফাত, মোঃ কাইফ,জুলাই কন্যা ইসরাত সুলতানা লামিয়া,সাম্মি ইসলাম,সাথী খাতুন, মায়া,খাদিজা সাথী,বর্নালি প্রমূখ।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *