রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ “এম ভি জে হ্যায়”

অতনু চৌধুরী (রাজু)ক্রাইম রিপোর্টার বাগেরহাটঃ
কয়লার সংকটে পায়রা ও বাঁশখালী তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই সুখবর নিয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ “এম ভি জে হ্যায়”।
শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী ‘এম ভি জে হ্যায়’ পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকার করে জাহাজটি। এরপর খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। কয়লাবাহী এ জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছায়।
তিনি আরও বলেন, সেখান থেকে আজ শনিবার সকালের দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকার করে। সকাল থেকেই জাহাজটির কয়লা খালাসের কাজ শুরু হয়। পরে তা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে। এরপর তা কেন্দ্রটির কয়লার শেডে মজুত করা হবে। এবং
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…