রামপালে চোরাই নছিমনসহ চোর চক্রের মূল হোতা গ্রেফতার 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই নছিমনসহ চোর চক্রের মূল হোতা মোঃ আব্বাস শেখ(৩৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
৩ জুন শুক্রবার রাত ১২.৩০ টায় ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইসমাইল হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে অভিযান চালিয়ে চোরাই নছিমনসহ
আব্বাসকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আব্বাস শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখ’র পুত্র।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান, ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে চোর চক্রের মূল হোতা আব্বাসকে চোরাই নছিমনসহ গ্রেফতার করা হয়েছে। আসামীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…