রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ৯০০(নয়শত) গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসান(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১.৩০ টার দিকে উপজেলার গিলাতলা বাজারস্থ গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাহমুদ হাসান মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের পুত্র।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, মাদকের একটি চালান নিয়ে গিলাতলা বাজারে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় গিলাতলা বাজারের নৈশ প্রহরী, বাজার কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় ৯শত গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। মোঃ মাহমুদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…