রামপালে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার 

মল্লিক জামান, রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ নূর-আলম জমাদ্দার(৪৯) ও মোঃ নাঈম হাওলাদার (১৯) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নূর আলম উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের মৃত কাদের জমাদ্দারের পুত্র ও নাঈম হাওলাদার মল্লিকেরবেড় গ্রামের মোঃ নুর ইসলাম হাওলাদারের পুত্র।
২৬ জুন সোমবার বার রাত ১১ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্ন্যাসী বাজারের অপুর্ব’র সেলুনের সামনে গাঁজা কেনা-বেচা হচ্ছে। এ খবর পেয়ে এসআই সুবীর কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নুর আলম ও নাঈমের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তাদের দু’জনের কাছ থেকে ৬৫ (পয়ষট্টি) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গাঁজাসহ মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…