রামগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদকঃ

অনাবৃষ্টি, তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাসস্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করে মুসল্লিরা।
নামাজ শেষে জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করে মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলেমেদীন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল। প্রভাষক আমিনুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। সেজন্য সালাতুল ইসতিসকা আদায় করেছি। দোয়া করে ক্ষমাপ্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সে আশায়। তিনি বলেন, গত কয়েক দিনে অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজিজুল ইসলাম,খুলনা । বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির…

    SahaBet Casino — giriş adresi

    Sahabet – Sahabet Casino – Sahabet Giriş ▶️ PLAY Содержимое Sahabet Casino Hakkında Genel Bilgiler Sahabet Casino Oyunları ve Bonuslar Sahabet, en popüler ve güvenilir bahis sitelerinden biridir. Sahabet giriş…