রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬ থানায় নতুন ওসি

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তিকালীন সরকার গঠন পরবর্তি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মো. মজিদ আলী।

সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬ থানার ওসিদের সরিয়ে দেওয়া হয়েছে।

(১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন ৬ জনকে।

আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ‍পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। ওই ৬ থানার ওসির দায়িত্বে থাকা ৬ জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিরা হলেন— রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আতাউর রহমান,
মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার,হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, হাজির হাট থানায় আব্দুল আল মামুন শাহ, পরশুরাম থানায় শাহজাহান আলী। ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনেই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা l
মো.রউফুল

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…