রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত ৪৯ বছর পর রংপুরে পাকিস্তানের হাইকমিশনার

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:

আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার জন্য উত্তরের জেলা রংপুর সফরে গেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৪৯ বছরের মধ্যে এই ১ম পাকিস্তানের কোনো
হাইকমিশনার রংপুর সফরে আসেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার শেষে সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলেন। ছবি তোলার ফাঁকে এক ব্যবসায়ী সেলফি তুলতে চাইলে তিনি ওই ব্যবসায়ীর মোবাইল নিয়ে নিজেই সেলফি তোলেন। রংপুর সফরে এসে অনেক ভালো লাগছে বলে জানান
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রংপুর সফরে এসে হাইকমিশনার পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনায় বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে ‍উন্নতর ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি খুশি বলে জানান। এ সম্পর্ক আরও দৃঢ় হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সেইসঙ্গে বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে জানান সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো ধরনের ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    বগুড়ার শেরপুরে জামায়াতের প্রার্থী দবিবুর রহমানের গণসংযোগ

    মাসুম বিল্লাহ, শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভা এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড ও…

    শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী গ্রেফতার

    রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, মৃতার শ্বশুরের দ্বারা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। মৃতার স্বামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *