মিরপুর চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

সুমন খান:
মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মোঃ মিন্টু মিয়া (৩৫), মোঃ রতন মিয়া (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (২৪)।
গত সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩টার সময় পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) রাত আনুমানিক ১০:টার দিকে তাদের “কে গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদান করে। ঘটনা চলাকালিন রাত আনুমানিক ০৩টার সময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল হতে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…