মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সুমন খান
ঢাকা প্রতিনিধি

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচামাল আড়ৎ থেকে অবৈধভাবে উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় শাহ্‌আলী বাগদাদী মাজার শরীফের পেছনে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচি আয়োজন করে সুলতানুল শাহ্‌ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেড

মানববন্ধনে আড়ৎ মালিকরা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে আড়ৎ পরিচালনা করছেন এবং নিয়মিত মাজার কর্তৃপক্ষের সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বাজারমূল্য অনুযায়ী চুক্তির মাধ্যমে ব্যবসার জায়গা ভাড়া নিয়ে কাজ করে আসছেন। প্রতিদিন নির্ধারিত হারে ভাড়ার অর্থ রশিদসহ জমা দেওয়া হচ্ছে।

তবে গত ১৭ জুলাই ২০২৫ তারিখে কোনো নির্ধারিত তারিখ বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই জেলা প্রশাসকের স্বাক্ষরবিহীন একটি বিজ্ঞপ্তি সাদা কাগজে লিখে মাজার কর্তৃপক্ষ মাইকিং করে উচ্ছেদের হুমকি দেয় এবং তা এলাকায় টাঙিয়ে দেয়। এ ঘটনায় সমিতির কোষাধ্যক্ষ মোঃ সেন্টু ১ম সহকারী জজ আদালত, ঢাকায় দেওয়ানি মোকদ্দমা নং-২৬৯/২৫ দায়ের করেন, যার শুনানি ২২ জুলাই অনুষ্ঠিত হয় এবং মামলা বর্তমানে চলমান।

আড়ৎ মালিকদের অভিযোগ, চলমান মামলার মধ্যেই একদল প্রভাবশালী মহল বেআইনিভাবে তাদের উচ্ছেদ ও হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে তারা দাবি করেন, একটি দালাল চক্র মাজারের আশপাশে ফ্যাসিবাদী আচরণ করে ‘রাম রাজত্ব’ কায়েমের চেষ্টা করছে এবং ব্যবসায়ীদের হুমকি-ধামকি দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন:

  • সমিতির সভাপতি: আব্দুল কাদের রিপন
  • সঞ্চালনায়: ব্যবসায়ী এনামুল হক মৃধা
  • সহ-সাধারণ সম্পাদক: এখলাছ
  • কোষাধ্যক্ষ: সেন্টু
  • সদস্যবৃন্দ: তপন ভূঁইয়া, আকতার, আনোয়ার, মিন্টুসহ অন্যান্য আড়ৎদার ও ব্যবসায়ীরা।

আড়ৎদাররা জেলা প্রশাসকের প্রতি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ ব্যবসা করতে চাই, অন্যায়ভাবে আমাদের উচ্ছেদ বা হেয়প্রতিপন্ন করার চেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…