মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন, অভিযুক্ত ছেলে আটক

মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা জলিল বয়রা (৬০) খুন হয়েছে। এরিমধ্যে অভিযুক্ত ছেলে ইউসুফ (৩০) কে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়। এর আগেও কয়েকবার বাবা-মাকে মারধর করেছে ছেলে ইউসুফ। মঙ্গলবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে স্থানীয় এক স্কুলের পাশে আচার বিক্রির অবস্থায় দা দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
নিহতের মেয়ে সিউলি বেগম বলেন, আমার ভাই আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যাতে আর কোনো ছেলে তার বাবাকে খুন না করতে পারে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর…

    বরশিাল আদালতরে প্রাঙ্গণে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা-মামলার আসামদিরে ধরছে না পুলশি

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। বরশিাল আদালত প্রাঙ্গণে মোটরসাইকলেে অগ্নি সংযোগ ও ক্যামরো ভাঙচুর সহ সাংবাদকিদরে ওপর হামলা-মামলার আসামরিা নগরীতে প্রকাশ্যে ঘুরলওে তাদরে ধরছে না পুলশি। অভযিোগ উঠছে-ে মামলার প্রধান…