ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র’কে কুপিয়ে হত্যা,ঘাতক সাগর গ্রেফতার

মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো,

ময়মনসিংহ অঞ্চলের প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাগেছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

১১ অক্টোবর,২০২৪ শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাইদ্দা পাড়া এলাকায় একটি চা- স্টলে বসে চা খাচ্ছিলেন নিহত সাংবাদিক স্বপন ভদ্র সহ কয়েকজন। হঠাৎ করেই সাগর নামের এক যুবক তার উপর অতর্কিত হামলা করেন। দা দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় সে যুবক। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে,কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক স্বপন ভদ্র’কে মৃত ঘোষনা করেন।

সূএে জানা যায় ঘাতক সাগর গৌরীপুর উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বেশ কদিন আগে মাদক বিরোধী নিউজ করায় ঘাতক সাগর প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র কে পরিকল্পিত ভাবে হত্যা করেন। এই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে,আসামীকে দ্রুত সময়ের মাঝে গ্রেফতার করি। উক্ত ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য উপাত্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বর্তমানে ঘাতক সাগর ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

উক্ত ঘটনার বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক সমাজ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…