মধুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার

টাঙ্গাইলের মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ৭জন পরীক্ষার্থী বিভিন্ন কারনে ছিলো অনুপস্থিত। এদের মধ্যে ছাত্র ৩জন এবং ছাত্রী ৪জন। মোট পরিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭২ জন এবং ছাত্রী ৬৬৬ জন।
উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট ও মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা এই ৪টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    রূপসায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ আজিজুল ইসলাম, খুলনা জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ২৬ জুলাই সকালে রূপসা উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে…

    শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করলো মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

    শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করলো মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর, ২০ জুলাই:অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের তিন মাসের মধ্যে প্রদানের দাবি, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ…