সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আশ্রয় প্রতিদিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাওয়ার্দী হোসেন।
সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয়েই উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও আফরিন জাহান বলেন, “সাংবাদিক সমাজ প্রশাসনের সহযাত্রী। তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে।”
প্রতিনিধি মোঃ সোহরাওয়ার্দী হোসেন নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানান।






