বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে

আঃজলিল স্টাফ রিপোর্টা

যশোরের বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে।

শুক্রবার(২রা জুন) বিকেল পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বেনাপোল বাহাদুরপুর বাওর ভেরি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, বেনাপোল ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুল ইসলাম (৩১) ও বাহাদুরপুর ঈদগাহপাড়া এলাকার মৃত আবুবক্কারের ছেলে জসীম উদ্দিন (৩২)। জব্দকৃত এসব মাদকদ্রব্য বাজার মূল্য ৬ লাখ টাকা।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃতরা ভারত থেকে এসব মাদকদ্রব্য বেনাপোল বাহাদুরপুর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। বিকাল পাঁচটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিমকে সেখানে পাঠালে বেনাপোল বাহাদুরপুর মেদের মাঠে বাওর ভেরি বাঁধের উপরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…