বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙ্গে আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্থ

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ- বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙ্গে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে কৃষকের আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতের ফলে বুড়িতিস্তা নদীর বাম তীরের বাঁধ ভেঙ্গে যায়। ইতি পুর্বৈ নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বাঁধটির একটি ভাঙ্গা অংশ মেরামত কাজ সম্পন্ন করে। উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে ফলে বুড়ি তিস্তা নদীর বাঁধটির কিছু জায়গায় ধস নেমেছে। পানির প্রবল চাপে হঠাৎ বাঁধটি প্রায় ২০০ মিটার ভেঙ্গে যায়। এতে ক্ষত্গ্রিস্থ হয়েছে স্থানীয় কৃষকদের আমন ধানের বীজতলা, পাট ক্ষেত, মাছ চাষের পুকুর-জলাশয়, সবজীর ফসল তৎসঙ্গে তলিয়ে গেছে রাস্তাঘাট। বুড়িতিস্তা নদীর বাম তীরের বাঁধটি ভেঙ্গে যাওয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে তিনশত হেক্টর আবাদি জমি । স্থানীয়রা জানান, নদীর পানি এখন কমতে শুরু করেছে নদী খনন সহ বাঁধটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে উচু করলে নদীর পানি ফসলি জমিতে ঢুকতে পারবে না। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় এসব গ্রামের কৃষকরা বিপাকে পড়েছে। এলাকাবাসীর দাবী নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধটি দ্রুত সংস্কার করা হোক তা না হলে কৃষি জমিতে চলতি মৌসুমে আমন ফসল চাষাবাদ করা যাবে না। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী আলী বলেন, ঐ এলাকার বাঁধটি ভেঙ্গে যাওয়ায় প্রায় এক হাজার বিঘা জমি সাময়িক পতিত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…