বিশ্ব বিখ্যাত উপন্যাসিক, সাহিত্য গবেষক ও বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন আর নেই

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার কৃতিসন্তান বিশ্ব বিখ্যাত উপন্যাসিক, সাহিত্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা, লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পুরস্কার প্রাপ্ত( ২০০৫), বাংলা সাহিত্যের কিংবদন্তি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত (২০২১) ও ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রধান উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন (৮৩) আমাদের মাঝে আর নেই (ইন্না—লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গুরুতর অসুস্থ হয়ে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হানের পিতা। বুধবার সরকারি ভাবে গার্ড অফ অনার প্রদানের পর জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ আরও অনেকে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…