বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আল আমিন আব্দুল্লাহ (স্টাফ রিপোর্টার):-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
বিষয়টি শনিবার বিকাল সাড়ে ৬ টার দিকে নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে সাইডে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এবিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ড (৫০ বিজিবি)র সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মামুদ বলেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…