বাজেট বরাদ্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান

Khairul Islam
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগের তুলনায় বাজেট বরাদ্দে বেশি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তবুও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের কল্যাণে যতটুকু সম্ভব করা হবে। তিনি বলেন, “জগন্নাথের শিক্ষার্থীদের সংগ্রামের বিষয়টি আমরা বুঝি। তারা অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।”

১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করে ড. ফায়েজ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানটি যখন কলেজ ছিল, তখনও এর গৌরব ছিল, আর এখনো রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এগিয়ে চলছে। আমরা আশা করি, ইউজিসি আমাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষকরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাংবাদিকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    পাবনায় মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলার প্রতিবাদে ধর্মঘট-আলোচনার পর আল্টিমেটাম

      পাবনা প্রতিনিধি :   পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় ছয়টি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকের উদ্যোগে জরুরি বৈঠকে ৪৮…

    ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

    সুমন খান: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-বিভাগ ( ডিবি )।…