বাগেরহাটে ভোক্তা অধিকারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা 

মেহেদী হাসান নয়ন, বাগেরহাট
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে পেয়াজ,আলু,ডিম ও সয়াবিন বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর কচুয়া উপজেলার কচুয়া বাজারে মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াজ বিক্রয় এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৯,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করে।অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এ অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সুমন খানঢাকা প্রতিনিধি রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচামাল আড়ৎ থেকে অবৈধভাবে উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল…

    ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন,,,

    মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো,,,, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও…