বাগাতিপাড়ায় ট্রেনের সাথে ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলব্রিজ দিয়ে সে এক পাশ থেকে অপর পাশে যেতে গেলে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন চলে আসে। একপর্যায়ে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের স্প্যানের ওপরে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…