বাঁশখালীর শেখেরখীলে নিজের জায়গায় ঘর নির্মাণে বাধা গ্রস্থ আব্দুল হক

বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ২ নং ওয়াডের মোহাব্বত আলী পাড়ার মৃত আব্দুল মজিদের তিন সন্তান মোঃ জাকারিয়া, মোঃ আব্দুল হক ও আব্দুর রহমান তারা এক বাপের ৩ সন্তান। তাদের বাবার ওয়ারিশ সূত্রে ঘর আর উঠান ২গন্ডা জায়গা থেকে তাদের বড় ভাই জাকারিয়া তার পাপ্য জায়গার অংশটা তার দুই ছোট ভাইদের বিক্রি করে পরিবার নিয়ে উপজেলা সদরে বাড়ি করে থাকেন। এখন পুরো দুই গন্ডার মালিক মোঃ আব্দুল হক আর আব্দুর রহমান। আব্দুর রহমান তার প্রাপ্য অংশে পুরোটা ঘর করেছে। আব্দুল হকের প্রাপ্য অংশে ঘর করতে গেলে বাধা দেন তার ছোট ভাই আব্দুর রহমান। তার ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী উভয় পক্ষ থেকে টাকা জমা নিয়ে সার্ভেয়ার দিয়ে পুরো জায়গা জরিপ করে আব্দুল হকের জায়গা থেকে আব্দুর রহমানের পরিবারের চলাচলের জন্য কিছু জায়গা রেখে বাকি অংশে খুটি গেড়ে দেন। তার খুটি অনুযায়ী ঘরের অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার পরে আবার আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন যেহেতু ঘর নির্মাণের কাজ বন্ধ রাখেন আব্দুল হকের পরিবার। এছাড়া আব্দুল হকের ঘর বরাবর ক্যামেরা বসিয়ে তার ঘরের মহিলাদের ভিডিও ধারণ করে আব্দুর রহমানের ছেলে প্রবাসে বসে বসে তার ব্যবহৃত ফেসবুক MD Rahmat Ullha আইডিতে পোস্ট করে ইজ্জতহানি করার পায়তারা করে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকীর স্পষ্ট বক্তব্য যে, আব্দুল হক একেবারে নির্দোষ। আব্দুর রহমান আর্থিক সচ্ছল হওয়ায় গায়ের জুরে বারবার বাধা দিয়ে যাচ্ছে। তিনি এটাও বলেন আব্দুর রহমান যেভাবে তার পুরো জায়গায় ঘর করেছে আব্দুল হকও তার প্রাপ্য পুরো জায়গায় ঘর করতে পারবে। তারপরেও মানবিক খাতিরে ভাইয়ের চলাচলের সুবিধার্তে কিছু জায়গা ছেড়ে দেন আব্দুল হক।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…