বাঁশখালীতে রামিম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু

রেজাউল আজিম, বাঁশখলী প্রতিনিধি:
গতকাল ৪ নভেম্বর সোমবার দুপুরে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম ইলশা গ্রামের মদিনা বর বাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার মহিউদ্দিনের ছেলে। ইউপি সদস্য মনজুর আহমদ জানান, আজ সোমবার দুপুর ১ টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে আত্মীয় স্বজনরা লাশটি উদ্ধার করে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজনু মিয়া পুকুরের পানিতে ডুবে শিশু রামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে জানাজা শেষে শিশুর লাশ দাফন করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…