বাঁশখালীতে পৃথক পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী আটক

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ হাজার ইয়াবা, ৩শ গ্রাম গাঁজা, ৫ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ১লক্ষ ৩২ হাজার ৩শত ৬০ নগদ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা যায়, এসআই (নি:) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার সংলগ্ন মখছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, কক্সবাজার উখিয়া উপজেলার মরিচ্যা ইউপিস্থ ১নং ওয়ার্ড পশ্চিম মরিচ্যার সতীন্দ্র লাল বড়ুয়া ও সুভাশী বড়ুয়ার ছেলে সোনাধন বড়ুয়া (৪৭) এবং একই জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম সাতঘড়িয়া পাড়ার মৃত হোসেন আলী ও ফিরোজা বেগমের ছেলে কবির আহমদ (৪০)।

একই দিন পৌন ১১ টায় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে কালীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পালেগ্রাম এলাকার মরিয়মের বসতবাড়ি হতে ১ হাজার পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, ৫ শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩২ হাজার ৩শত ৬০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন,কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব কোকদন্ডীর মৃত আহমদ মিয়ার ছেলে মো. নেজাম উদ্দিন প্রকাশ ভেট্টা (৩৪) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং সরিষা ঘাটার আকতার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২১)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন (পিপিএম) বলেন,থানা পুলিশের পৃথক অভিযানে ৬ হাজার ইয়াবা, ৩০০ গ্রাম গাজা, ৫ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ১লক্ষ ৩২ হাজার ৩শত ৬০ নগদ টাকা সহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা (১) সারণির ১০ (গ) মূলে পৃথক মামলা করা হয়েছে।পরে আসামীদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *