বর্ষাকালে তরমুজের বাম্পার ফলন: বাজার দাম ভালো পাওয়া কৃষকের মুখে হাসি 

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের নতুন জাতের তরমুজ চাষ করে সফল হয়েছে জাতীয় পুরুষ্কার প্রাপ্ত কৃষক বদু মিয়া।বর্ষাকালে বাংলাদেশে তরমুজের চাষাবাদ না হলেও এবার অসময়ে বিদেশি জাতের এসব তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।বাইরে সোনালী রংয়ের খোসা ও ভেতরে লাল (গোল্ডেন ক্রাউন) মানিয়া জাতের তরমুজ গুলোকে দেখে বাংগি ভেবে অনেকেই ভুল করেন। কার্নিয়া (বাংলালিংক) নামে পরিচিত তরমুজের বাইরের অংশ সবুজ কিন্তু ভেতরের অংশ হলুদ। আকারে দেশীয় জাতের তরমুজের চেয়ে কিছুটা ছোট কালো রংয়ের ব্লেকবেরি তরমুজ দেখে সবাই অবাক হচ্ছে।
সরেজমিনে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে বদু মিয়ার খামারে গিয়ে দেখা যায়, ১০/১২ জন শ্রমিক নিয়ে বদু মিয়া জমিতে কাজ করছেন। অনেকেই নতুন জাতের এসব তরমুজ দেখতে এসে তার পরামর্শ নিচ্ছেন কিভাবে চাষাবাদ করতে হবে।
কৃষক বদু মিয়া জানান, প্রায় চার একর জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। এরমধ্যে ৮০ শতাংশ জমিতে মানিয়া (গোল্ডেন ক্রাউন), ৮০ শতাংশ জমিতে কার্নিয়া (বাংলালিংক) ও বাকি অংশে বিভিন্ন জাতের তরমুজ চাষ করেছেন। গাছ লাগানোর ৬০/৬৫ দিনের মধ্যেই তরমুজ বিক্রির উপযুক্ত হয়ে যায়। ফলে এক মৌসুমে তিনবার এই তরমুজ চাষ করা যায়। চার একর জমিতে চাষাবাদ করতে তার খরচ হয়েছে প্রায় পাচ লক্ষ টাকা। ঢাকার কাওরানবাজারে নিয়ে বিক্রি করছেন এসব তরমুজ। দেশীয় জাতের তরমুজের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তার তরমুজ। দশ থেকে বারো লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন তিনি। তার এ সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন নতুন জাতের এসব তরমুজ চাষে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, বর্ষাকালীন তরমুজ চাষে মাধবপুরে কৃষকদের মাঝে সারা জাগিয়েছেন বদু মিয়া। তিনি কৃষি বিভাগের একাধিক পুরস্কার পেয়েছেন। তার প্রেরণায় প্রতি বছরই জমি ও চাষীর সংখ্যা বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যেই মাধবপুরের বর্ষাকালীন তরমুজ বিদেশে রপ্তানি করা যাবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে লতিরাজ কচু চাষে যুবকের ভাগ্য বদলের চেষ্টা।

    লতিরাজ কচু চাষে ভাগ্য বদলের স্বপ্ন রাজাহাটের এক যুবকের নিজস্ব প্রতিবেদনঃকৃষিই যেখানে প্রধান অবলম্বন, সেখানে আধুনিক চাষাবাদের মাধ্যমে পরিবর্তন সম্ভব—এমন বিশ্বাস থেকেই কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এক যুবক…

    ঝিকরগাছার শংকরপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় মাঠ দিবসের কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত।

    আঃজলিল,স্টাফ রিপোর্টার:— কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রাসারন অধিদপ্তর বাস্তবায়নে শংকরপুর ইউনিয়নের কাদা ভাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায়…