বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর

আত্মহত্যা
রমজান আহম্মেদ (রঞ্জু), বুরে‌্যা চীফ বরিশাল। বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার দিপুমনি মানে এক গৃহবধূ। রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের বরাত দিয়ে থানা সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্য কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানায় সংবাদ দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছাত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা ২য় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান। বাবা- মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছিল। রোববার রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ওই সময় তার স্বামী ভিডিও কলে ছিলেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…