বরিশালে অবৈধ পূণ্য উৎপাদন করায় ফ্যাক্টরি মালিককে ২ লাখ টাকা জরিমানা।

জামাল কাড়াল, বরিশাল

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধ পণ্য উৎপাদন করায় ‘গ্রিণ কনজ্যুমার ফুড এন্ড বেভারেজ’ ফ্যাক্টরির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বু্ধবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে বরিশাল বিসিক শিল্প নগরীর ‘গ্রিণ কনজ্যুমার ফুড এন্ড বেভারেজ’ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে- পণ্য তৈরিতে মেয়াদ উত্তীর্ণ পণ্যের ব্যবহার, বৈধ লাইসেন্স ছাড়া বিভিন্ন ধরণের পণ্য উৎপাদন ও অনেক পণ্যের নকল মোড়ক ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে‚ ২০০৯ এর ৩৭,৪৩ ও ৪৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিম।অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ব্যবসা পরিচালনায় আসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপপরিচালক অপূর্ব অধিকারী।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…