বড়লেখা পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেকের,পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের বয়ে বাড়ি ছাড়া,

মোঃ নজরুল ইসলাম ক্রাইম রিপোর্টার মৌলভীবাজার ::

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা, সুজানগর
ইউনিয়নের(মোল্লারকান্দি)
হাশিমপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,ব্যবসায়ি মো: মুজিবুল ইসলাম
(তারেক)আগর-আতরের কারখানায়,
সোমবার রাত অনুমানিক ৪ ঘটিকার সময়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সরজমিনে এলাকায় গেলে জানা যায়,
দুর্বৃত্তদের আগুন লাগানোর ও সিসি ক্যামেরা ভাঙ্গার দৃশ্য অপর ক্যামেরায় ধরা পড়েছে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারেকের পরিবারের সদস্য ও বাড়ির কেয়ারটেকার চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে সাহায্যের জন্য মসজিদের মাইকে ঘোষণার দেওয়া হয়। পাশাপাশি ৯৯৯ কল দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগেই কারখানা কক্ষ ও আগর-আতরের কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

এতে মো: মুজিবুল ইসলাম তারেকের
বাড়ির অন্যান্য ঘরগুলো রক্ষা পায়। তবে এর আগেই আগুনে কারখানার আধাপাকা টিনসেটের বড় কক্ষ, আগর-আতর তৈরীর মূল্যবান কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী মো: মুজিবুল ইসলাম (তারেক) জানান।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…