শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৮নং ওয়াডের পূর্ব গ্রামতলায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম আহমদের নিজ বাড়িতে তিনি একাই বাঘটিকে আটক করেছেন।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম আহমদ গণমাধ্যম কর্মীকে বলেন, বিগত ১ সপ্তাহ থেকে বাঘের ভয়ে আমার পরিবার সহ আশেপাশের সকলে আতংকে ছিলেন,এমন কি গতকাল পাশের বাড়ির একজন মহিলার উপর আক্রমণ করে,পরে গ্রামের সকলের সহযোগিতায় বড় কোনো বিপদ ঘটেনি।
এ বিষয় নিয়ে তিনি আরো বলেন শনিবার (১৮জানুয়ারী) সকাল ৯ ঘটিকার সময় গরুর খামারে গিয়ে দেখি বাঘের পায়ের ছোট ছোট চিহ্ন দেখে চিন্তিত হয়ে পড়লাম পরবর্তীতে কোনো কিছু না ভেবে চলে গেলাম নিজের তরমুজ বাগানে সেখানে গিয়ে দেখি একটি জোপের আড়ালে বসে আছে,আর সাথে সাথে আমার পরনের ছাদর দিয়ে একাই তার পায়ে ধরে জাপ দিয়ে ধরে রাখি,পরবর্তীতে বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসে তাকে আটক করতে সক্ষম হয়েছি।বর্তমানে বাঘটি আমার নিজের বাড়ির একটি পিঞ্জিরায় বন্দী করে রাখছি।এবং বিষয় টি বন বিভাগকে অবগত করেছি।







