বটিয়াঘাটা ৭ নং আমিরপুর ইউনিয়নে বাইনতলা সাইক্লোন সেন্টারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
৩০ শে আগস্ট বুধবার বিকাল তিন টায় বটিয়াঘাটার ৭ নং আমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ৭ নং আমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শেখ এর পরিচালনায় বটিয়াঘাটার ৭ নং আমিরপুর ইউনিয়ন এর বাইনতলা সাইক্লোন সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম খান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, বটিয়াঘাটা উপজেলা শাখা ও চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ খুলনা। । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলীপ হালদার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বটিয়াঘাটা উপজেলা শাখা ও সদস্য খুলনা জেলা পরিষদ খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি,এম, মিলন ,যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বটিয়াঘাট উপজেলা শাখা ও চেয়ারম্যান ৭ নং আমিনপুর ইউনিয়ন পরিষদ । উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাবুর রহমান, আসলাম শেখ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনিন রানা , অরিন্দাম গোলদার, খলিলুর রহমান, ওবায়দুর , আশরাফুল শেখ, কিশোর কুমার পাল,কবির শেখ, রাহুল ঘোষ দীপ্ত, সাংবাদিক মোঃ মিজানুর রহমান সহ উপজেলা ৭নং আমিরপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও কৃষকলীগ, ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর পরিবারের যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। সর্বশেষে প্রধান অতিথি দুস্থ‍্যদের মাঝে তাবারক বিতরণ করেন ।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…