ফুলবাড়ীতে থেমে নেই আওয়ামী সন্ত্রাস — চলছে ভূমি দখল, মারধর ও অপহরণ

মোঃ আফজাল হোসেন
প্রতিনিধি, ফুলবাড়ী, দিনাজপুর
📅 প্রকাশ: ২০ জুলাই ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে আওয়ামী লীগের নাম ব্যবহার করে একদল প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি দখল, মারধর ও অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষায়, তারা এক ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

ফুলবাড়ীতে থেমে নেই আওয়ামী সন্ত্রাস — চলছে ভূমি দখল, মারধর ও অপহরণ
ফুলবাড়ীতে থেমে নেই আওয়ামী সন্ত্রাস — চলছে ভূমি দখল, মারধর ও অপহরণ

অভিযুক্ত কাদের ও তার বাহিনী

মামলার বাদী মোঃ আজগার আলীর অভিযোগ মতে, আব্দুল কাদের, পিতা মৃত বাবর উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তার সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আরও বেশ কিছু নেতাকর্মী সরাসরি জড়িত রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল, মারধর, মামলা দিয়ে হয়রানি এবং নানা অপকর্ম করে আসছেন।

একজন ছাগলের দাম – একজন মানুষের জীবন

২০২৩ সালে মোঃ তাজুল ইসলামের একটি ছাগল কাদেরের ক্ষেতে প্রবেশ করায়, কাদের, তার ভাই আজিজার ও তাদের ছেলেরা মিলে তাজুলকে বেধড়ক মারধর করেন। পরে থানায় মামলা করতে গেলেও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাবে তা করা সম্ভব হয়নি।

একই বছর মাসুদ নামের এক যুবককে ক্ষেত থেকে অপহরণ করে পাশের ইউনিয়নে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটানো হয়। তাকে নির্যাতনের খবর শুনে তার বাবা স্ট্রোক করে মারা যান।

বাড়ি নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা

২০২৫ সালের ৩ জুলাই আজগার আলী তার ভোগদখলকৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে কাদের তার ভাড়াটিয়া বাহিনীসহ হামলা চালায়। আজগার আলী ও তার স্ত্রী মহসিনা বেগম মারাত্মকভাবে আহত হন। মহসিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে শীলতাহানির চেষ্টা করা হয়।

আইনের আশ্রয়ে গেলেও বাধা

আজগার আলী মামলা করতে গেলে ফুলবাড়ী থানার পুলিশ প্রথমে গড়িমসি করে এবং প্রতিপক্ষ কাদের গংদের মামলাটি আগে গ্রহণ করে, যাতে আজগার আলীসহ ২০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে চার দিন ধরে ধরনা দেওয়ার পর আজগার আলীর মামলা (নং-২৬, তারিখ: ০৬/০৭/২০২৫) গ্রহণ করে পুলিশ। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে।

ওয়ারেন্ট থাকা সত্ত্বেও খোলা ঘোরাফেরা

অভিযুক্ত কাদের ও তার ছেলেদের নামে ওয়ারেন্ট থাকলেও তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার এমন নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজগার আলী ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানান, এই চক্রটি বিগত ১৭ বছর ধরে এলাকাজুড়ে একচেটিয়া সন্ত্রাস ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…