প্রতি বছরের ন্যায় এবছরও মসিকের উদ্যোগে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা

মোঃ আমিনূর ইসলাম রাব্বি,ব্যুরো প্রধান,ময়মনসিংহ বিভাগ.

বৃহস্পতিবার ১ফেব্রুয়ারি,২০২৪ বেলা সাড়ে ১১ ঘটিকার সময় নগরীর টাউনহল প্রাঙ্গনে এই পুষ্পমেলার আয়োজন করা হয়। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই পুষ্পমেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি-মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৭ টি স্টলে দেশী বিদেশী নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।

উদ্বোধনকালে মেয়র তার বক্তব্যে বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্প মেলার উদ্যোগ গ্রহণ করা হয়।

মেয়র আরও বলেন, পুষ্প মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এ মেলা শুরু করার পর নগরবাসীর আঙিনায়, ছাদে ফুল ও ফল গাছ রোপনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া, নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সাথে সাথে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এই পুষ্পমেলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা-অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা-শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক),নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক…

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে: কুড়িগ্রামে রিজভী রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।“জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে,” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির…