পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর 

ব্রেলভীরা চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানা ও ১৪ বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা আনু: সাড়ে ৭ টায় পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার নম্বর ৩৪, তাং ১১/০৮/২৫ ইং।
এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করেন উক্ত লাশের ব্যক্তির বিষয়ে তাদের থানায় একটি মিসিং ডায়েরী রয়েছে। উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মন এর ছেলে কীর্তিমান বর্মন (১৮) বলে বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে।
এ ঘটনায় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুরে উক্ত ভারতীয় নাগরিকের লাশ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী অফিসার পত্নীতলা থানার এস আই সাইফুল ইসলাম বালুরঘাট থানার দায়িত্ব প্রাপ্ত অফিসারের কাছে হস্তান্তর করেন/
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী গ্রেফতার

    রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, মৃতার শ্বশুরের দ্বারা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। মৃতার স্বামী…

    বরিশাল বিভাগে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ব্লকেড

      কর্মসূচি ঘোষণ বরিশাল বিভাগে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ব্লকেড বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সমগ্র বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *