পটুয়াখালীতে জমির বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার (১জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়ন উত্তর চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়,পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়ন উত্তর চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত রায়, ও পার্শবর্তী এলাকার কাবেদ গাজীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পুকুর পারে দলবদ্ধ হয়ে মৃত ছাদের গাজীর ছেলে কাবেদ গাজী, মৃত ইউসুফ মৃধার ছেলে সেলি মৃধা, মৃত জিন্নাত আলী মুন্সির ছেলে নাসির মুন্সি, মৃত মোতাহার মাওলানার ছেলে আবু সালেহ মুছাসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে প্রান তোষ রায় ও তার ছোটো ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন। এসময় তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। জমি সংক্রান্তেই উভয় পক্ষই জখম হয়ে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…