নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশালের এসআই মাহবুব হোসেন ক্লোজড

জামাল কাড়াল, বরিশাল।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে নারী কেলেঙ্কারির ঘটনায় ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর পরই এসআই মাহবুব হোসেন শিমুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যান এসআই মাহবুব। এ সময় রাব্বি ও তার বন্ধুরা তাদের হাতে-নাতে ধরে ফেলেন। স্থানীয়দের উত্তেজনার মুখে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন এসআই।

জানা গেছে, এর আগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী সংক্রান্ত অভিযোগ রয়েছে। অতীতেও তিনি নানা কৌশলে অভিযোগ ধামাচাপা দিতে সক্ষম হলেও এবার আর রক্ষা হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের নজরে বিষয়টি পৌঁছানোর পরই ব্যবস্থা নেওয়া হয়।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…