নাটোরের সিংড়ায় সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আগের চেয়ে বেগবাণ।

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ জেলা নাটোর। নাটোরের সিংড়া উপজেলার, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আগের চেয়ে বেগবাণ হয়েছে। নাটোর জেলার প্রত্যেকটা উপজেলার চেয়ে সমাজসেবা কার্যক্রমে এগিয়ে আছেন, সিংড়া উপজেলার সমাজসেবা অধিদপ্তর। সিংড়া উপজেলায় সমাজসেবা অফিসার সরকারের নির্দেশনা মেনে সমাজসেবার প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করছেন। এবং সমাজসেবার প্রত্যেকটা উপকার ভোগী প্রকল্পতে স্বচ্ছ ও দক্ষতার সহিত কর্মযোগ্য পালন করছেন বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে দেখা ও জানা যায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সমাজ কল্যান মন্ত্রনালয়ের আওতাভুক্ত। সিংড়া উপজেলার ৬ টি ক্যাপিটেশন গ্র‍্যান্টপ্রাপ্ত এতিমখানা গুলো চলছে স্বচ্ছ ভাবেই। (১) বাখুন্দা হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানা (২) পিপুলশন আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (৩) ছোট বাঁশবাড়ীয়া ও মাধা ক্বওমীয়া হাফেজিয়া এতিমখানা (৪) চলনবিল শিশু সদন (৫) হরিনী পীরতলা শাহাদাৎ হোসেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা (৬) কাদিরগাছা এতিমখানা গুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, ও মুহতামিমদের সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকটি গ্র‍্যান্টপ্রাপ্ত এতিমখানায় সকল ছাত্রদের ফান্ড তাঁরা সমাজসেবা অফিসারের মাধ্যমে প্রতি বছরে ২ কিস্তিতে ক্যাপিটেশন গ্র‍্যান্ট গ্রহণ করে থাকেন, এবং প্রতিটি এতিমদেরকে খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, পোশাক, শিক্ষা, বিনোদন সহ সকল প্রকার দ্বায়িত্ব পালন করে থাকেন প্রতিটি এতিমখানার কমিটিবৃন্দ।

এ বিষয়ে সিংড়া উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ বলেন, প্রতিটি গ্র‍্যান্টপ্রাপ্ত এতিমখানায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা মেনে সেবা দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠান গুলোর নিয়ম কানুন চলমান থাকবে সকল প্রতিষ্ঠান গুলোই ক্যাপিটেশন গ্র‍্যান্ট পাবে এবং নিয়ম কানুন বিহীন প্রতিষ্ঠান গুলোর ক্যাপিটেশন গ্র‍্যান্ট বন্ধ করে দেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…