ধনবাড়ী থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু

মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার

কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন থানার পুলিশ। সোমবার (১২ আগষ্ট), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পুলিশ সদস‍্যগণ তাদের কর্মস্থলে ফিরেছেন। এব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ধনবাড়ী থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। অত্র ধানবাড়ী থানার সকলকে পুলিশিং সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করা যাচ্ছে।এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব‍্যাপক সংহিসতা চালানো হয়। এতে অন্তত ৪২ জন পুলিশ সদস‍্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস‍্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন।

গত রবিবার (১১ আগষ্ট), মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে, পুলিশ সদস‍্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…