দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখলীতে নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি

মোঃ রেজাউল আজিম বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এবারসহ টানা তিনবার নৌকা প্রতীক পেলেন তিনি। রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির হাতে মনোনয়নের চিঠি তুলে দেন। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীদের চিঠিতে সাক্ষর করেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বাঁশখালীর আনাচে কানাচে সকল স্তরের নেতা কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার উঠতে শুরু করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাঁশখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…