দুর্নীতিবাজ ও জুলাই আন্দোলন বিরোধীদের তালিকা দিন – মোমিন মেহেদী 

সুমন খান:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজ ও জুলাই আন্দোলন বিরোধীদের তালিকা দিন, তা না হলে কঠোর আন্দোলন করবে বাংলাদেশের সাধারণ মানুষ। গত কাল ২৭ জুন ২০২৫ইং সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ফ্যাসিস্ট ও বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে ছিলো। দুর্নীতির বিরোধিতা করায় ফ্যাসিস্ট আমলে গুম-নির্যাতনের শিকার হলেও থেমে থাকেনি, এখনো নিরব থাকবে না।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী গ্রেফতার

    রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, মৃতার শ্বশুরের দ্বারা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। মৃতার স্বামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *