তারাকান্দায় বাস – মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত। ২ জন আহত

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রো সংঘর্ষে সহোদর ভাইবোন নিহত ও বাবা-মা আহত হয়েছে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা, তারাকান্দা উপজেলা সদরের দক্ষিন বাজারে রোববার সকাল ৮টায় ময়মনসিংহ গ্রামী বাস ও ঢাকাগ্রামী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্হলে মাইক্রোবাসের যাত্রী দুই ভাইবোন নিহত হয়েছে।আহত হয়েছেন বাবা-মাসহ দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।নিহতেরা হলেন বোন মাসুরা মুকছেক তানাছ(১৬)ভাই আনাস আহনাক (২)। আহতেরা হলেন বাবা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা। হতহতদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার শিমুলচরা গ্রামে।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী এই খবর নিশ্চিত করেছেন। পুলিশ বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকাগ্রামী মাইক্রোবাস মনমনসিংহগ্রামী একটি যাত্রীবাসের সাথে সংঘর্ষে হতাহতের এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের মমেক হাসপাতালে পাঠানো হয়

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…

ঠাকুরগাঁওয়ে অদ্ভূত ভাইরাসে একের পর এক মরছে গরু, দিশেহারা কৃষকরা

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলায় গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২টি গরুর মৃত্যু হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় ৩ হাজার ৩৮০টি গরু এ রোগে আক্রান্ত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *